চট্টগ্রাম ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামি হুকুম আলী ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৯:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ৩ জুন ২০২৬ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২১টি মাদক মামলার আসামি ও স্থানীয়ভাবে পরিচিত মাদক কারবারি হুকুম আলী (৫২) কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হুকুম আলী উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মৃত মনছের আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে হরিরামপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে হুকুম আলীকে আটক করা হয়।
অভিযানকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের ভিত্তিতে তার বিরুদ্ধে হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১(০৬)২৬।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হুকুম আলীর বিরুদ্ধে এর আগে বিভিন্ন সময়ে দায়ের হওয়া ২১টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামি হুকুম আলী ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬