কচুয়ায় ৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

কচুয়া, চাঁদপুর | ৩ জুন ২০২৬ : চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে ৩ জুন (বুধবার) বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কোয়া চাঁদপুর মোল্লা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মোল্লা (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি মকবুল হোসেনের ছেলে।
এ সময় তার হেফাজত তল্লাশি করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা নং-০৭, তারিখ ০৩ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বুধবার (৩ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।














