চট্টগ্রাম ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আম পরিবহনের ব্যস্ত মৌসুমে সড়ক দখলমুক্ত রাখতে ১০ জুন পর্যন্ত স্বেচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ প্রশাসনের

আম মৌসুম সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান, অবৈধ স্থাপনা অপসারণে ১০ জুন পর্যন্ত সময়

জাহাঙ্গীর আলম মানিক
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আম মৌসুমকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা সদরে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের নেতৃত্বে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী প্রতিবন্ধকতা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী বিভিন্ন বিষয় চিহ্নিত করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাপাহার দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল হওয়ায় মৌসুমে বিপুল পরিমাণ আম পরিবহন করা হয়। এ সময় সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ফলে যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসন আগামী ১০ জুন ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের স্ব-উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, “আম মৌসুমে সাপাহার সদরে যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। জনদুর্ভোগ কমাতে, যানজট নিয়ন্ত্রণ করতে এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সচেতন মহল মনে করছে, সাপাহারকে যানজটমুক্ত, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আম পরিবহনের ব্যস্ত মৌসুমে সড়ক দখলমুক্ত রাখতে ১০ জুন পর্যন্ত স্বেচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ প্রশাসনের

আম মৌসুম সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান, অবৈধ স্থাপনা অপসারণে ১০ জুন পর্যন্ত সময়

আপডেট সময় : ০৫:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬