চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্থানীয় জনতার তৎপরতায় যমুনা নদীতে সম্ভাব্য ডাকাতি নস্যাৎ, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক, নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল  ৩ জুন ২০২৬ :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদী সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— গাজীপুর জেলার আ. রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম (২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামের আমিনুলের ছেলে মো. মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে যমুনা নদীতে একটি নৌকায় করে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করেন এলাকাবাসী। তাদের আচরণ ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে স্থানীয়রা তাদের আটকের উদ্যোগ নেন। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নদীপথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।

কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, কুকাদাইর উত্তরপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল পাঁচ ব্যক্তি। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, আটককৃতরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের নির্দেশে পরে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের তৎপরতায় সম্ভাব্য ডাকাতির ঘটনা প্রতিরোধ হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। যমুনা নদী এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় জনতার তৎপরতায় যমুনা নদীতে সম্ভাব্য ডাকাতি নস্যাৎ, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক, নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৫:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬