চট্টগ্রাম ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, উদ্ধার করতে গিয়েও প্রাণ গেল একজনের

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী, বরগুনা | ৩ জুন ২০২৬ : বরগুনার আমতলী উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন রাজমিস্ত্রী এবং অপরজন তাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো স্থানীয় ওয়ার্কশপ মালিক। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম। কিছুক্ষণ পর ট্যাংকের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ ও সাড়া না পাওয়ায় তাকে উদ্ধার করতে এগিয়ে যান স্থানীয় ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার। কিন্তু তিনিও ট্যাংকের ভেতরে প্রবেশের পর অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সেপটিক ট্যাংকের একটি অংশ ভেঙে দুইজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে অথবা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বন্ধ থাকা বা অপর্যাপ্ত বায়ু চলাচলযুক্ত সেপটিক ট্যাংকে মিথেন, হাইড্রোজেন সালফাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস জমে প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এদিকে দুর্ঘটনার পর নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফকে এলাকায় পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, উদ্ধার করতে গিয়েও প্রাণ গেল একজনের

আপডেট সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬