চট্টগ্রাম ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের মিলনমেলায় মুখর উচনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ

পাঁচবিবির উচনা দাখিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

বাবুল
  • আপডেট সময় : ০৩:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী উচনা দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’। শনিবার (৩০ মে) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাদের শিক্ষাজীবনের স্মৃতিময় দিনগুলোতে। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। পুরোনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ, ছবি তোলা ও আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট ও টি-শার্ট বিতরণ করা হয়। পরে “স্মৃতির আঙিনায় ফিরি, আবার নতুনের আহ্বানে” স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালিক। সঞ্চালনা করেন নিউ মিশন পাবলিক স্কুল, ঢাকার প্রধান শিক্ষক আফজাল হোসেন মাসুম।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী সুপার আব্দুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ইউনুছ আলী, প্রাক্তন শিক্ষক মাওলানা আমান উল্লাহ আমান, ধরঞ্জী মাদ্রাসার সহকারী সুপার বাবুল হোসেন, অ্যাডভোকেট আলমগীর হোসেন, মো. আতিয়ার রহমান, মোস্তাক হোসেনসহ প্রাক্তন শিক্ষার্থীরা।

বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মরহুম প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে বলে অংশগ্রহণকারীরা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের মিলনমেলায় মুখর উচনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ

পাঁচবিবির উচনা দাখিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬