চট্টগ্রাম ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে ‘মেঘনা ট্রেডার’ ট্যাংকারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে নৌবাহিনী ও কোস্ট গার্ড

অয়েল ট্যাংকারে আগুন লাগল চট্টগ্রামে, পরিস্থিতি নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে অবস্থানরত ‘মেঘনা ট্রেডার’ নামের একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর বন্দরের টাগবোট ‘কান্ডারী-৩’, ‘কান্ডারী-১১’, নৌবাহিনীর টাগ ‘বিএনটি সেবক’ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট ‘প্রমত্ত’ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘মেঘনা ট্রেডার’ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন তেল নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে এসে পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিকে সার্বিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএসএল।

বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে ‘মেঘনা ট্রেডার’ ট্যাংকারে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে নৌবাহিনী ও কোস্ট গার্ড

অয়েল ট্যাংকারে আগুন লাগল চট্টগ্রামে, পরিস্থিতি নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬