চট্টগ্রাম ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৩:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ২৭ মে ২০২৬ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বুধবার (২৭ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় আমীর মাওলানা আবু জার গিফারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কর্মহীন ও নিম্নআয়ের পরিবারগুলোকে ঈদের আগে কিছুটা স্বস্তি দিতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সুধীজনরা বলেন, বর্তমান সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে।
উপহার পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। এজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসকে কেন্দ্র করে অসহায় মানুষের সহায়তায় নানা ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় : ০৩:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬