চট্টগ্রাম ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদকের টাকার জন্য বিরোধের জেরে কুমিল্লায় মায়ের ওপর ছেলের হামলা, ঘটনাস্থলেই মৃত্যু

কুমিল্লা চকবাজারে মাদকাসক্ত ছেলের দা’র কোপে মায়ের মৃত্যু, অভিযুক্ত আটক

এ.কে. পলাশ
  • আপডেট সময় : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ২৭ মে ২০২৬ : কুমিল্লা নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়া এলাকায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরীর চকবাজার বালুধুম পশ্চিম পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রেহানা বেগম (৫৫) ওই এলাকার মৃত মনিরুল ইসলামের স্ত্রী। আটক রামিম ইসলাম বাবু (২৭) তার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন রামিম ইসলাম বাবু। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন তিনি। ঘটনার আগের রাত থেকেও মায়ের সঙ্গে তার ঝগড়া ও উত্তেজনা চলছিল।

মঙ্গলবার সকালে ঘরের ভেতরে ধারালো দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে রামিম। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত রামিম। মঙ্গলবার সকালে হঠাৎ ক্ষিপ্ত হয়ে মায়ের ওপর হামলা চালায় সে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে আটক করে পুলিশ।

চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায় জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। পরে অভিযুক্তকে আটক করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত নারীকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মাদকের ভয়াবহ বিস্তার রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদকের টাকার জন্য বিরোধের জেরে কুমিল্লায় মায়ের ওপর ছেলের হামলা, ঘটনাস্থলেই মৃত্যু

কুমিল্লা চকবাজারে মাদকাসক্ত ছেলের দা’র কোপে মায়ের মৃত্যু, অভিযুক্ত আটক

আপডেট সময় : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬