চট্টগ্রাম ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নের ৭০টি মসজিদের ১৩০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিনকে সম্মাননা ও ঈদ উপহার প্রদান

কুমিল্লার দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিল মাইলস্টোন গ্রুপ, উদ্যোগে অলিউল্লাহ তুহিন

শাহ সাহিদ উদ্দিন
  • আপডেট সময় : ১১:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার (কুমিল্লা) | ২৬ মে ২০২৬ : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার বিতরণ করেছে মাইলস্টোন গ্রুপ। সামাজিক ও মানবিক এ আয়োজনের নেতৃত্ব দেন মাইলস্টোন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. অলিউল্লাহ তুহিন।

অনুষ্ঠানে ইউসুফপুর ইউনিয়নের ৭০টি মসজিদের প্রায় ১৩০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন। এ উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা। তিনি বলেন, “ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান ও মূল্যায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে যায়। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আয়োজক মো. অলিউল্লাহ তুহিন বলেন, “সমাজে ইমাম ও মুয়াজ্জিনরা নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মান জানানো এবং পাশে থাকার প্রত্যয় থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

তিনি আরও বলেন, “মাইলস্টোন গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, ধর্ম ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি ইউসুফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা চলবে।”

এদিকে ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন হাজী দেলোয়ার হোসেন, মনিরুল ইসলাম, ওমর ফারুক নোমানী, মোহাম্মদ আলী সালেহী, গোলাম কিবরিয়া ও ফয়সাল মিয়াসহ উপস্থিত ইমাম-মুয়াজ্জিনরা। তারা মাইলস্টোন গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উপস্থিত ধর্মীয় নেতারা জানান, এ ধরনের সম্মাননা তাদের কাজের অনুপ্রেরণা বাড়ায় এবং সমাজে ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা বৃদ্ধি করতে সহায়তা করে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ধর্মীয় ও মানবিক সেবামূলক কাজে উদ্বুদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নের ৭০টি মসজিদের ১৩০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিনকে সম্মাননা ও ঈদ উপহার প্রদান

কুমিল্লার দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিল মাইলস্টোন গ্রুপ, উদ্যোগে অলিউল্লাহ তুহিন

আপডেট সময় : ১১:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬