চট্টগ্রাম ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

ঝড়ের তাণ্ডবে রেল কলোনিতে আতঙ্ক, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক বন্ধ ট্রেন চলাচল

পাঁচবিবিতে ঝড়ে শতবর্ষী রেইনট্রি গাছ উপড়ে ৩ পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত, সহায়তা দিলেন ইউএনও

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ২৫ মে ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা এলাকায় ভয়াবহ ঝড় ও মুষলধারে বৃষ্টিতে শতবর্ষী একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে তিনটি পরিবারের বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঘরের বেড়া ও টিনের ছাউনি ভেঙে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার রেলগেটের উত্তর পাশের রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়ের সময় বিশালাকৃতির রেইনট্রি গাছটি উপড়ে গিয়ে পাশের কয়েকটি বসতঘরের ওপর পড়ে। এতে অন্তত তিনটি পরিবারের ঘরের বেড়া, টিনের ছাউনি ও বিভিন্ন গৃহস্থালি মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও গাছটি রেললাইনের ওপর আছড়ে পড়ায় লাইনের স্লিপারের নিচের মাটি ও পাথর সরে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে ১ নম্বর রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখে। পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সংস্কার কাজ শুরু করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে কম্বল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ আপেল, পৌর ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম রকি এবং জেলা যুবদল নেতা রাজিব ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে। প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কালবৈশাখী ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝড়ের তাণ্ডবে রেল কলোনিতে আতঙ্ক, রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক বন্ধ ট্রেন চলাচল

পাঁচবিবিতে ঝড়ে শতবর্ষী রেইনট্রি গাছ উপড়ে ৩ পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত, সহায়তা দিলেন ইউএনও

আপডেট সময় : ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬