নন্দীগ্রামের কৃতি সন্তান মাওলানা ক্বারী মামুনুর রশীদ জমিরীর জনপ্রিয়তা বাড়ছে উত্তরবঙ্গজুড়ে
নন্দীগ্রামের কৃতি সন্তান মাওলানা ক্বারী মামুনুর রশীদ জমিরী: উত্তরবঙ্গের জনপ্রিয় ইসলামী বক্তা ও সংগীত শিল্পী
- আপডেট সময় : ০৮:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা-এর ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ (জমিরী) সাহেব দাঃ বাঃ বর্তমানে উত্তরবঙ্গজুড়ে ইসলামী বক্তা ও সংগীত শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নিজের সৃজনশীল প্রতিভা, ইসলামী জ্ঞান ও হৃদয়স্পর্শী কণ্ঠের মাধ্যমে তিনি অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও সংগীতচর্চার প্রতি তার ছিল গভীর অনুরাগ। গ্রামবাংলার সহজ-সরল পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ আলেম মানুষের কল্যাণ ও ইসলামের সুমহান বাণী প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত শ্রোতাদের মাঝে ব্যাপক আবেগ সৃষ্টি করে। অনেকেই তার বক্তব্য ও সংগীত শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বর্তমানে তিনি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি ফাগের, পানাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং থালতা মাঝগ্রাম দারুস সুন্নাহ একাডেমি ও কওমি মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত ওয়াজ মাহফিল পরিচালনার পাশাপাশি তিনি ইসলামী সংগীত পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে ইসলামের দাওয়াতি কার্যক্রমে অংশ নিয়ে তিনি মানুষের মাঝে নৈতিকতা, মানবতা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম গ্রাম থেকে উঠে আসা এই প্রতিভাবান তরুণ ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান ইতোমধ্যেই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।














