চট্টগ্রাম ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ধরে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসলামী ব্যাংকের সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৪:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ | ২৪ মে ২০২৬ : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০টায় শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ জেলা শাখার গ্রাহক ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, মো. ওমর ফারুক খানের নেতৃত্বে ইসলামী ব্যাংক সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার দক্ষ নেতৃত্বে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকটির কার্যক্রমে স্থিতিশীলতা বজায় ছিল।

বক্তারা আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ব্যাংকের গ্রাহকস্বার্থ রক্ষা, আমানতকারীদের আস্থা অটুট রাখা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত মো. ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল ইসলাম জাকের, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ভূঁইয়া, সদস্য সচিব আরাফাত হোসেন ও সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেন।
এ সময় ব্যাংকের শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ধরে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসলামী ব্যাংকের সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০৪:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬