চট্টগ্রাম ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদ উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পেল ৭৭৫৪ পরিবার

উখিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ৭৭৫৪ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

সিরাজুল কবির বুলবুল
  • আপডেট সময় : ০৩:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার, উখিয়া | ২৩ মে ২০২৬ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শুক্রবার (২৩ মে) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

উপজেলার রাজাপালং ইউনিয়নে মোট ৭ হাজার ৭৫৪ জন দুস্থ, নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদুল আযহার আগে সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরী, ট্যাগ অফিসার মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, “চাল বিতরণ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। এত বিপুল সংখ্যক মানুষের মাঝে সুষ্ঠুভাবে ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য রাজাপালং ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর পাশে সরকার অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের মানবিক সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের কল্যাণে অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, ঈদের আগে এ ধরনের সহায়তা নিম্নআয়ের মানুষের জন্য অনেক বড় স্বস্তির কারণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সরকারি খাদ্য সহায়তা তাদের পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ করছে সরকার, যাতে দরিদ্র ও অসচ্ছল মানুষ উৎসব আনন্দে সামিল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদ উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পেল ৭৭৫৪ পরিবার

উখিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ৭৭৫৪ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় : ০৩:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬