চট্টগ্রাম ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান ও অবৈধ মাটি কাটা বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ২১ মে ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। সভায় প্রধান অতিথি ও আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ করে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ছে। তাই এই সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান ও অবৈধ মাটি কাটা বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬