চট্টগ্রাম ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শশীদল রেলস্টেশনে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার, মামলা দায়েরের পর মূল আসামি আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা: মাদক মামলার আসামি কবির গ্রেপ্তার, অন্যদের ধরতে অভিযান

আমান খন্দকার
  • আপডেট সময় : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণপাড়া,কুমিল্লা | ২০ মে ২০২৬: সীমান্তবর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মাদক ও চোরাচালান মামলার আসামি কবির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ শশীদল এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

গ্রেপ্তার কবির হোসেন দক্ষিণ শশীদল গ্রামের হোসেন মিয়ার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক ও চোরাচালানের অন্তত ১০টি মামলা রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে চোরাই পণ্য ও মাদক পাচারের ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠ-এর বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রধান সম্পাদক ও প্রকাশক মো. শরিফুল ইসলাম সুমনের ওপর হামলা চালানো হয়।

সাংবাদিকরা সেখান থেকে বেরিয়ে আসার সময় পুনরায় তাদের ওপর হামলা করা হয় এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম সুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি ফারুক হোসেন জানান, হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শশীদল রেলস্টেশনে ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার, মামলা দায়েরের পর মূল আসামি আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা: মাদক মামলার আসামি কবির গ্রেপ্তার, অন্যদের ধরতে অভিযান

আপডেট সময় : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬