চট্টগ্রাম ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা ও পজিটিভ নিউজ বয়কট ঘোষণা

লুৎফর সিকদার
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ | ১৯ মে ২০২৬: গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ হাসপাতালটির সব ধরনের ইতিবাচক (পজিটিভ) সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়। ঘটনার সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সেখানে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪–এর জেলা প্রতিনিধি সামিউল আলিম এবং ডিবিসি নিউজ–এর ক্যামেরা পারসন তমাল খান।

তথ্য সংগ্রহের সময় হাসপাতালের একদল ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয় এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

ঘটনার পরপরই স্থানীয় সাংবাদিক নেতারা জরুরি বৈঠকে বসে হাসপাতালটির সব ধরনের পজিটিভ সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। তারা জানান, হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও নেতিবাচক ঘটনাগুলো যথারীতি সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে, তবে ইতিবাচক প্রচারণা বন্ধ থাকবে।

সাংবাদিক নেতারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ও সাংবাদিক সমাজ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা ও পজিটিভ নিউজ বয়কট ঘোষণা

আপডেট সময় : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬