চট্টগ্রাম ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

উত্তরের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে প্রস্তুত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়: উত্তরের সম্ভাবনার নয়া অধ্যায়, শিক্ষা ও উন্নয়নের নতুন আলোকবর্তিকা

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও | ১৯ মে ২০২৬:  ঠাকুরগাঁও জেলার দীর্ঘদিনের শর্তেডিক্লার আকাঙ্ক্ষা আজ বাস্তবে রূপ নিচ্ছে—ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং উত্তরাঞ্চলের উন্নয়ন, জ্ঞানচর্চা ও প্রজন্মের সম্ভাবনার “নতুন আলোকবর্তিকা” হিসেবে আবির্ভূত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন।

সোমবার (১৯ মে) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “ঠাকুরগাঁও এখন নতুন সকালের সূচনায় দাঁড়িয়ে আছে। মানুষের দীর্ঘদিনের স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় এই স্বপ্নকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।”

উপাচার্য আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন উন্নত যোগাযোগ ব্যবস্থা, নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন এবং বিমানবন্দর চালুর পরিকল্পনা অঞ্চলের সম্ভাবনাকে আরও বেগবান করছে।

তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর প্রতি, যিনি সবসময় জেলা ও মানুষের উন্নয়নে সহায়তা করে আসছেন বলে উল্লেখ করেন।

ড. শাহীন জানান, তিনি ৭ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অনুকূল পরিস্থিতিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি সকল সংবাদকর্মী, শিক্ষাবিদ, সমাজ প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের পথচলা যেন সুন্দর, স্বচ্ছ ও গৌরবময় হয়—সেজন্য সকলে ইতিবাচক মতামত ও পরামর্শ প্রদান করবেন।

উপাচার্য বক্তব্যের শেষাংশে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উত্তরের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে প্রস্তুত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়: উত্তরের সম্ভাবনার নয়া অধ্যায়, শিক্ষা ও উন্নয়নের নতুন আলোকবর্তিকা

আপডেট সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬