চট্টগ্রাম ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকায় ভেজাল চিংড়ি বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা ও মাছ ধ্বংস

নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা ও ১২৩ কেজি মাছ ধ্বংস

আবু নাঈম রিপন
  • আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী | ১৮ মে ২০২৬ : নরসিংদী জেলার সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় ভেজাল চিংড়ি মাছের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৮ মে ২০২৬) সকাল ৬টায় পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশ করিয়ে বিক্রির অভিযোগে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম পরিমল দাস। তিনি নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম ভরকা কান্ত দাস।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়, যেগুলোতে অবৈধভাবে জেলী প্রবেশ করানো হয়েছিল। পরে জনসম্মুখে জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শনমান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য অফিসার।

অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন, ভেজাল ও প্রতারণামূলক খাদ্যপণ্য বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এলাকায় ভেজাল চিংড়ি বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা ও মাছ ধ্বংস

নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা ও ১২৩ কেজি মাছ ধ্বংস

আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬