চট্টগ্রাম ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পুরানা পল্টনে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী ঘোষণা, জোট রাজনীতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ১১:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা | ১৮ মে ২০২৬ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ মে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের প্রায় সকল গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি এবং দলের সামগ্রিক অবস্থান নিয়ে সাংবাদিকদের মতামত আহ্বান করেন।
সভায় সাংবাদিকরা স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র উইং গঠনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও পরামর্শ উপস্থাপন করেন। এ সময় দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতা, জোট রাজনীতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সমঝোতা প্রক্রিয়ায় নতুন দলের সংযুক্তি, আসন বণ্টনে আগের শরিকদের সাথে আলোচনা না করা, এবং বিভিন্ন আন্তর্জাতিক যোগাযোগ সংক্রান্ত অভিযোগের কারণে পূর্বের রাজনৈতিক সমঝোতা ভেঙে যায়। তিনি আরও বলেন, ইসলামি নীতি ও আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার থেকে দল কখনোই বিচ্যুত হবে না।

তিনি যুক্তরাষ্ট্রের সাথে করা কিছু চুক্তিকে “গোলামী চুক্তি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান এবং ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের ওপর আস্থা রাখতে চায় দল।
সভায় তিনি আরও জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পুরানা পল্টনে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী ঘোষণা, জোট রাজনীতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ

আপডেট সময় : ১১:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬