চট্টগ্রাম ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চাল উদ্ধারের ঘটনায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ তুলে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা

সুবর্ণচরে সরকারি চাল উদ্ধার ইস্যুতে জামায়াত আমীরের ব্যাখ্যা ও কঠোর প্রতিবাদ

মু. অলি উল্যাহ ইয়াছিন
  • আপডেট সময় : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী | ১৭ মে ২০২৬ : নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার সংক্রান্ত সংবাদকে ঘিরে সৃষ্ট বিতর্কে ব্যাখ্যা ও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

বিবৃতিতে তিনি বলেন, কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, আবদুস সামাদের ভাই আলী আজগর জামায়াতের কোনো পর্যায়ের জনশক্তি নন এবং তাঁর ব্যক্তিগত ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, আলোচিত চালগুলো সামাদের বাড়ি থেকে উদ্ধার হয়নি; বরং পার্শ্ববর্তী একটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। তাই ঘটনাটিকে রাজনৈতিকভাবে জামায়াতের সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।

বিবৃতিতে বলা হয়, “কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)” কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান থেকে আলী আজগর চাল সংগ্রহ করেছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়টি জামায়াতের সাংগঠনিক অবস্থান বা কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়।

জেলা আমীর আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়িয়ে দলকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে এবং তাদের প্রেরিত বিবৃতি গুরুত্বসহকারে প্রকাশ করতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাল উদ্ধারের ঘটনায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ তুলে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা

সুবর্ণচরে সরকারি চাল উদ্ধার ইস্যুতে জামায়াত আমীরের ব্যাখ্যা ও কঠোর প্রতিবাদ

আপডেট সময় : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬