চট্টগ্রাম ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদক উদ্ধার দেখিয়ে আটক, তদন্ত ও মুক্তির দাবিতে ব্যবসায়ীদের ক্ষোভ

পাঁচবিবিতে ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে হয়রানিমূলক মাদক মামলা: প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃবাবুল হোসেন
  • আপডেট সময় : ০৫:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ১৭ মে ২০২৬ :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক ওষুধ ব্যবসায়ীকে বিজিবি কর্তৃক হয়রানিমূলক ও মিথ্যা মাদক মামলায় জড়ানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (১৭ মে) দুপুরে আটাপাড়া রেলগেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ শতাধিক বাজার ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের এক হাবিলদার স্থানীয় আব্দুল হাকিমের ওষুধের দোকানে ঔষধ কিনতে আসেন। এসময় দাম নিয়ে হাকিমের ছেলে আবু ইউসুফ ছাব্বিরের সঙ্গে ওই বিজিবি সদস্যের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে দোকান ত্যাগ করেন।

পরদিন রাত সাড়ে ১০টার দিকে বাবা ও ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিজিবি সদস্যরা তাদের পথরোধ করেন। অভিযোগ রয়েছে, এসময় বিজিবি সদস্যরা নিজেদের পকেট থেকে নেশাজাতীয় ইনজেকশন বের করে তা উদ্ধার দেখিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে আব্দুল হাকিমকে ছেড়ে দিলেও তার ছেলে আবু ইউসুফ ছাব্বিরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আবু ইউসুফ ছাব্বিরের মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ বিষয়ে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক উদ্ধার দেখিয়ে আটক, তদন্ত ও মুক্তির দাবিতে ব্যবসায়ীদের ক্ষোভ

পাঁচবিবিতে ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে হয়রানিমূলক মাদক মামলা: প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬