চট্টগ্রাম ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাইপ দিয়ে পুকুরে গোবর-আবর্জনা ফেলা বন্ধ ও দায়ীর বিচার দাবি

কচুয়ায় পুকুরে গরুর বর্জ্য ও আবর্জনা ফেলার অভিযোগ: নুরু সাহেবের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

মোঃ আনোয়ার হোসেন (রাজ)
  • আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কচুয়া, চাঁদপুর | ১৭ মে ২০২৬ :

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গাইন বাড়ি এলাকায় একটি পুকুরে গরুর বর্জ্য, গোবর ও বিভিন্ন আবর্জনা পাইপের মাধ্যমে ফেলার অভিযোগ উঠেছে মৃত মো. আলীর ছেলে নুরু সাহেবের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নুরু সাহেব তার গরুর ঘর থেকে পাইপ সংযোগ দিয়ে গরুর ছানা, গোবর এবং বিভিন্ন ময়লা-আবর্জনা সরাসরি পুকুরে ফেলছেন। একাধিকবার বারণ করা হলেও তিনি তা আমলে নিচ্ছেন না। ফলে পুকুরের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এই পুকুরের পানি তারা গোসল, অজু এমনকি কখনও কখনও পান করার কাজেও ব্যবহার করেন। পুকুরে এভাবে বর্জ্য ফেলায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর ভাষ্য, “এই পুকুরের পানিই আমাদের নিত্যদিনের ব্যবহার। এখানে যদি এভাবে গরুর ময়লা-আবর্জনা ফেলা হয়, তাহলে আমাদের জীবনযাপন হুমকির মুখে পড়ে যাবে।”
এলাকাবাসী দ্রুত এই অবৈধ বর্জ্য ফেলার পাইপ উচ্ছেদ এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা কচুয়া উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাইপ দিয়ে পুকুরে গোবর-আবর্জনা ফেলা বন্ধ ও দায়ীর বিচার দাবি

কচুয়ায় পুকুরে গরুর বর্জ্য ও আবর্জনা ফেলার অভিযোগ: নুরু সাহেবের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬