চট্টগ্রাম ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জামালপুরে র‍্যাবের অভিযানে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক, জব্দ ১৪ মোবাইল ও বিপুল সিম

জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯৬৩ সিম ও ১৪ মোবাইল

জামালপুর প্রতিনিধি: নাজমুল হাসান
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

এ সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ৯৬৩টি সিম কার্ড এবং বিভিন্ন রুটের সাতটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টিকিটের আসন সংখ্যা ১২টি, যার মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মিনাতুর রহমান মিনাত ও শাকিব।

শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তারা রেলওয়ের কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া সাতটি ট্রেনের টিকিটে মোট ১২টি আসন ছিল। এছাড়া অভিযানে ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিম কার্ড জব্দ করা হয়েছে, যা টিকিট কালোবাজারি কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‍্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, “ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল।”

তিনি আরও বলেন, “টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জামালপুরে র‍্যাবের অভিযানে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক, জব্দ ১৪ মোবাইল ও বিপুল সিম

জামালপুরে রেলের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৯৬৩ সিম ও ১৪ মোবাইল

আপডেট সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬