চট্টগ্রাম ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাজীবনের সফল সমাপ্তিতে আবেগঘন পরিবেশে সম্মাননা

আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৮:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে আবেগঘন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ মন্ডল, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও ঝংকর ঢালী। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নীরঞ্জন কুমার মন্ডল দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন মানবিক, কর্মঠ ও আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

জানা যায়, নীরঞ্জন কুমার মন্ডল ১৯৮৭ সালের ১৮ এপ্রিল বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০০০ সালের ৩০ মার্চ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০১৬ সালে বদলি হয়ে আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে যাচ্ছেন।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা আবেগাপ্লুত পরিবেশে প্রিয় শিক্ষককে বিদায় জানান। অনুষ্ঠানে স্মৃতিচারণ, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং দোয়া অনুষ্ঠিত হয়।
একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ শিক্ষকের কর্মময় জীবনের অবসানে এলাকায় শিক্ষাঙ্গনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাজীবনের সফল সমাপ্তিতে আবেগঘন পরিবেশে সম্মাননা

আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬