চট্টগ্রাম ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

অনিয়মের অভিযোগে উপজেলা প্রেসক্লাব থেকে ১০ সদস্যের অব্যাহতি; আত্মপ্রকাশ করলো নতুন সাংবাদিক সংগঠন

চান্দিনায় নতুন ‘থানা প্রেস ক্লাব’ গঠন: সভাপতি এটিএম মাজহারুল ইসলাম, সম্পাদক এম.এ খায়ের ইমন

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা
  • আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চান্দিনা, কুমিল্লা | ১৩ মে ২০২৬ :
কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রেসক্লাবের ১৬ সদস্য বিশিষ্ট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ১০ সদস্যের স্বেচ্ছায় অব্যাহতির পর নতুনভাবে “চান্দিনা থানা প্রেস ক্লাব” নামে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং সংগঠনের স্বচ্ছতা ব্যাহত করার অভিযোগ তুলে পূর্ববর্তী কমিটি থেকে পদত্যাগ করেন সদস্যরা। পরবর্তীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে চান্দিনার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি চূড়ান্ত করা হয়। সভার শুরুতে চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “চান্দিনা থানা প্রেস ক্লাব”।

এর আগে ১০ সদস্যের স্বাক্ষরযুক্ত একটি অব্যাহতি পত্র কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তা, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) এবং চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অনুলিপি আকারে প্রদান করা হয়।

সভায় সাংবাদিক এটিএম মাজহারুল ইসলামকে সভাপতি, এম.এ খায়ের ইমনকে সাধারণ সম্পাদক এবং ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া আনোয়ার পারভেজ শিমুলকে সহ-সভাপতি, মোঃ আব্দুস সালামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সাকিবুল হাসানকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মোশারফকে অর্থ সম্পাদক, মোঃ আনিছুর রহমান আনাছকে দপ্তর সম্পাদক, মোঃ বায়েজিদ হোসাইনকে প্রচার সম্পাদক, এটিএম ইমদাদুল ইসলামকে আইন বিষয়ক সম্পাদক এবং আনোয়ার হোসেনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. রবিউল হাসান, মাহমুদুল হাসান সবুজ, মো. জুয়েল ও মো. হাবিবুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি এটিএম মাজহারুল ইসলাম বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। চান্দিনা থানা প্রেস ক্লাব হবে নিরপেক্ষ, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন।”

সাধারণ সম্পাদক এম.এ খায়ের ইমন বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে আমরা একসাথে কাজ করবো।”

সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অনিয়মের অভিযোগে উপজেলা প্রেসক্লাব থেকে ১০ সদস্যের অব্যাহতি; আত্মপ্রকাশ করলো নতুন সাংবাদিক সংগঠন

চান্দিনায় নতুন ‘থানা প্রেস ক্লাব’ গঠন: সভাপতি এটিএম মাজহারুল ইসলাম, সম্পাদক এম.এ খায়ের ইমন

আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬