চট্টগ্রাম ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা

কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মুহূর্তের অসাবধানতায় কটিয়াদীতে শিশুর মর্মান্তিক মৃত্যু

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় বাড়ির সামনে পানিভর্তি গর্তে পড়ে মোহাম্মদ চাঁদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। (১৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু চাঁদ নাগেরগ্রাম এলাকার আশাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের সঙ্গেই বাড়িতে ছিল শিশু চাঁদ। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে টিউবওয়েলের পাশে থাকা পানিভর্তি গর্তে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করলে একসময় গর্তের পানিতে তাকে ভাসতে দেখেন।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শিশুটিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে পানিভর্তি গর্তে পড়ে শিশুটির মৃত্যুর খবর পুলিশ জানতে পেরেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের খোলা পানির গর্ত দ্রুত ভরাট বা নিরাপদ করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

মুহূর্তের অসাবধানতায় কটিয়াদীতে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬