চট্টগ্রাম ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শহরের বিভিন্ন নার্সিং ও ম্যাটস প্রতিষ্ঠানের অংশগ্রহণে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকূরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৯:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকূরগাঁও | ১২ মে ২০২৬ : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকূরগাঁও শহরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিভিন্ন নার্সিং, ম্যাটস ও মিডওয়াইফারী ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নার্সরা নিজ নিজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে অংশগ্রহণকারীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান।

শহরের এস,কে নার্সিং কলেজ আয়োজিত আলোচনা সভা কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কামরুন্নাহার, চিকিৎসক মজিদা মুসফিকা, প্রশাসনিক কর্মকর্তা ও ইন্সট্রাক্টর লাবু হোসেন, রোকসানা রিমু, ইশিতা নাজনিন প্রমুখ। বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাঁদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা জরুরি।

একই দিনে শহরের হাজীপাড়ার দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট, হলপাড়ার মনোয়ারা নার্সিং ম্যাটস কলেজ, হাজীপাড়ার হলি স্পিরিট নার্সিং ও মিডওয়াইফারী ইনস্টিটিউট সহ আরও কয়েকটি নার্সিং ও ম্যাটস কলেজ দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।

র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারী নার্সদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডে সচেতনতামূলক স্লোগান দেখা যায়—“নার্স আছে যেথায়, ভরসা আছে সেথায়”, “অসুস্থ প্রাণে নতুন আশা, নার্সদের সেবায় ভালোবাসা”, “রোগীর মুখে হাসি ফোটাতে, নার্সরা আছে দিনে রাতে” ইত্যাদি। এসব স্লোগান উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

দিবসটি উপলক্ষে বিকেলে বিভিন্ন নার্সিং কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, নার্সদের পেশাগত দক্ষতা, মানবিক সেবা ও সমাজে তাঁদের অবদান তুলে ধরতেই এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহরের বিভিন্ন নার্সিং ও ম্যাটস প্রতিষ্ঠানের অংশগ্রহণে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঠাকূরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৯:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬