চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাঁশখালীর জাহিদ চৌধুরী, অনিকেত দত্তের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র

চট্টগ্রামের জাহিদ এবার অনিকেত দত্তের আন্তর্জাতিক সিনেমায়

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা শরণার্থী পরিবারের জীবনসংগ্রাম ও মানবিক বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র ‘The Clouds Wake No Clocks’। ভারতের খ্যাতিমান নির্মাতা অনিকেত দত্ত পরিচালিত এ সিনেমায় বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন বাঁশখালীর গর্বিত সন্তান অভিনেতা ও কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী।

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অনিকেত দত্ত ও রশ্নি সেন। সিনেমাটিতে খালিদ ও শারমিন চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনওয়ার এবং দীপান্বিতা মার্টিন। এছাড়াও অভিনয়ে থাকছেন উত্তম কুমার বিশ্বাস, বিজয় দাস এবং শিশু শিল্পী রাফি।

সিনেমার গল্পে দেখা যাবে, খালিদ ও শারমিন তাদের আট বছরের ছেলে শোয়েবকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে নতুন পরিবেশে টিকে থাকার সংগ্রাম, শরণার্থী জীবনের বাস্তবতা এবং মানবিক সংকটের নানা দিক চলচ্চিত্রটিতে তুলে ধরা হবে।

নিজের অনুভূতি প্রকাশ করে জাহিদ চৌধুরী বলেন, “পরিচালক অনিকেত দত্তের সঙ্গে প্রায় এক বছর ধরে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা চলছিল। তবে ভিসাজনিত কিছু জটিলতার কারণে শুটিং শুরু হতে বিলম্ব হয়েছে। আন্তর্জাতিক মানের একটি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।”

আগামী ১৬ মে ভারতের সিকিম-এ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে সিনেমাটি।

উল্লেখ্য, অভিনেতা জাহিদ চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাধনপুর এলাকায়। আন্তর্জাতিক চলচ্চিত্রে তার অংশগ্রহণে গর্বিত স্থানীয় সংস্কৃতিমনা মানুষ ও বাঁশখালীবাসী। চলচ্চিত্র অঙ্গনে তার এই সাফল্য নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাঁশখালীর জাহিদ চৌধুরী, অনিকেত দত্তের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র

চট্টগ্রামের জাহিদ এবার অনিকেত দত্তের আন্তর্জাতিক সিনেমায়

আপডেট সময় : ০৪:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬