চট্টগ্রাম ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা, এলাকাবাসীর স্বস্তি

আমতলী উপজেলাতে অবৈধ জমি দখল: ভ্রাম্যমাণ আদালতে খাদিজা বেগমের ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দেওয়া

মাইনুল ইসলাম রাজু
  • আপডেট সময় : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনাঃ বরগুনা জেলার আমতলী উপজেলায় অবৈধভাবে জমি দখলের অভিযোগে খাদিজা বেগম নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বেদখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন। বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্ত খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। অভিযোগের ভিত্তিতে আদালত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আদালতের এ পদক্ষেপকে দ্রুত ও কার্যকর বিচার হিসেবে প্রশংসা করেছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অবৈধ দখলদারদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে উৎসাহিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা, এলাকাবাসীর স্বস্তি

আমতলী উপজেলাতে অবৈধ জমি দখল: ভ্রাম্যমাণ আদালতে খাদিজা বেগমের ১৫ দিনের কারাদণ্ড, উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দেওয়া

আপডেট সময় : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬