চট্টগ্রাম ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষা, সমাজসেবা ও তরুণ নেতৃত্ব বিকাশে নতুন উদ্যমে যাত্রা শুরু করলো খারুভাঁজ সবুজসেনা উদীয়মান আদর্শ পাঠাগার

আদিতমারীতে খারুভাঁজ সবুজসেনা উদীয়মান আদর্শ পাঠাগারের নতুন কমিটি গঠন

মোঃ আশিক ইসলাম, রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৫:২৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন “খারুভাঁজ সবুজসেনা উদীয়মান আদর্শ পাঠাগার”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করা সংগঠনটির ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় বার্ষিক কর্মপরিকল্পনা, সমাজসেবামূলক কার্যক্রম এবং তরুণদের নেতৃত্ব বিকাশে স্বেচ্ছাসেবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষভান্ডার মহিলা কলেজের প্রভাষক মো: আবু শামীম প্রধান। বক্তব্যে তিনি বলেন, “একটি পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, বরং একটি সচেতন ও আলোকিত সমাজ গঠনের অন্যতম কেন্দ্র। তরুণদের সঠিক নেতৃত্ব ও ইতিবাচক কর্মকাণ্ডই সমাজ পরিবর্তনের মূল শক্তি।”
নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: হাসান আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো: হযরত বেলাল।
এছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোছা: মারিরা আক্তার মুক্ত, সহ-সাধারণ সম্পাদক মো: সাদিক হোসেন, অর্থ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোছা: হাফসা আক্তার ইতি, চিকিৎসা বিষয়ক সম্পাদক মো: ওমর ফারুক, আইসিটি বিষয়ক সম্পাদক মো: রিসাদ মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহিনুর ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক মো: আনারুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো: আব্দুর রহমান, মো: আব্দুল্লাহ আল আবির, মো: রাসেল মিয়া এবং মো: আল-আমিন হোসাইন।
নবনির্বাচিত সভাপতি মো: হাসান আলী ও সাধারণ সম্পাদক মো: হযরত বেলাল বলেন, পাঠাগারকে শুধু বইয়ের আলমারিতে সীমাবদ্ধ না রেখে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এলাকাবাসী ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খারুভাঁজ সবুজসেনা উদীয়মান আদর্শ পাঠাগার ভবিষ্যতে সামাজিক উন্নয়ন ও তরুণ সমাজ গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষা, সমাজসেবা ও তরুণ নেতৃত্ব বিকাশে নতুন উদ্যমে যাত্রা শুরু করলো খারুভাঁজ সবুজসেনা উদীয়মান আদর্শ পাঠাগার

আদিতমারীতে খারুভাঁজ সবুজসেনা উদীয়মান আদর্শ পাঠাগারের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৫:২৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬