চট্টগ্রাম ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চরাঞ্চলের খামারিদের উন্নয়নে সরকারি উদ্যোগ

হরিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে ২ দিনের খামারী প্রশিক্ষণ, মিলবে মুরগি ও নগদ সহায়তা

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর | ০৪ মে ২০২৬ :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী সুফলভোগী খামারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বেলা ১২টায় উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে নদীবিধৌত ৭ জেলার বিভিন্ন উপজেলার খামারিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ মুজিবুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. মুহাম্মদ ইসহাক আলী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. সৈয়দ ইসহাক আলী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা জানান, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের ৩১টি উপজেলায় এই সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “এই প্রকল্পের মাধ্যমে দেশকে প্রোটিন সমৃদ্ধ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে প্রতিটি খামারিকে ২৫টি করে মুরগি, একটি ঘর নির্মাণের জন্য বিকাশের মাধ্যমে ৮ হাজার ৮০০ টাকা, প্রশিক্ষণ সামগ্রী এবং মুরগির ৩ মাসের খাদ্য সরবরাহ করা হবে।

স্থানীয়দের মতে, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চরাঞ্চলের খামারিদের উন্নয়নে সরকারি উদ্যোগ

হরিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে ২ দিনের খামারী প্রশিক্ষণ, মিলবে মুরগি ও নগদ সহায়তা

আপডেট সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬