চট্টগ্রাম ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নতুন অফিস বাজারে নিহতের পরিবারের নেতৃত্বে গণমানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি

ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামপুর, ঈদগাঁও, কক্সবাজার | ৩০ এপ্রিল ২০২৬ :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে নতুন অফিস বাজার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নিহত সেলিম বাবুর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের জেঠাত ভাই দেলোয়ার, মা দিলদার বেগম, স্ত্রী জেসমিন আকতার, মাষ্টার আবু তাহের, ইফতেখার উদ্দিন মিল্টন, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, আজিম মেম্বার, সেলিম, সোলাইমান ড্রাইভার এবং শ্রমিক নেতা সেলিম আকবরসহ অনেকে।

এসময় নিহতের ছোট সন্তানরাও উপস্থিত হয়ে বাবার হত্যার বিচার দাবি করে প্লেকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয়। তারা কান্নায় ভেঙে পড়ে বিচার চেয়ে আহাজারি করে।

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ইসলামপুরের নতুন অফিস বাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। তাদের হাতে ব্যানার ও প্লেকার্ড ছিল।

বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, ইসলামপুরে অমানবিক নির্যাতনের শিকার সেলিম বাবু দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৮ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জানা যায়, ১৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির মিথ্যা অভিযোগে চিংড়ি ঘেরে নিয়ে গিয়ে একাধিক দফায় নৃশংস নির্যাতন করা হয়।

গত ২৬ এপ্রিল নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। বর্তমানে এ ঘটনায় অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নতুন অফিস বাজারে নিহতের পরিবারের নেতৃত্বে গণমানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি

ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬