চট্টগ্রাম ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে বোর্ডের সিদ্ধান্তে সময় পরিবর্তন

নিকলীতে মুষলধারে বৃষ্টির কারণে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

এ.এস.এম হামিদ হাসান / কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

বৈরী আবহাওয়ার কারণে নিকলীতে এসএসসি ও দাখিল পরীক্ষা ১ ঘণ্টা বিলম্বে শুরু হয়।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নিকলী, কিশোরগঞ্জ | ২৮ এপ্রিল ২০২৬ :
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে এসএসসি ও দাখিল পরীক্ষা ১ ঘণ্টা বিলম্বে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ইংরেজি ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সময়সূচি পরিবর্তন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে নিকলী উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহরকোণা আশরাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা সময়মতো পৌঁছাতে পারেনি।

পরিস্থিতি বিবেচনায় সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র কর্তৃপক্ষ মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানায়। পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের অনুমতিক্রমে পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় শুরু করা হয়।

শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন বলেন, “দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা ১ ঘণ্টা বিলম্বে শুরু করা হয়েছে।”

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেহেনা মজুমদার মুক্তি জানান, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের অসুবিধা বিবেচনায় নিয়ে বোর্ডের সিদ্ধান্তে সকল কেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে বোর্ডের সিদ্ধান্তে সময় পরিবর্তন

নিকলীতে মুষলধারে বৃষ্টির কারণে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

আপডেট সময় : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬