চট্টগ্রাম ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ

ডা. বাচ্চুর মন্তব্য: “দুর্নীতিবাজরাই দেশের প্রকৃত প্রতিবন্ধী”

“যারা দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায়, তারাই প্রকৃত প্রতিবন্ধী: ডা. বাচ্চু”

মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
“যারা ঘুষ খায়, দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায়, তারাই বড় প্রতিবন্ধী। প্রকৃত প্রতিবন্ধী তো তারা, যারা এই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে,”—এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক সাদা ছড়ি দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বাচ্চু বলেন, “দৃষ্টিহীন বা শারীরিক প্রতিবন্ধীরা নয়, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে তাদের ভাগ্যের সাথে প্রতারণা করে তারাই প্রকৃত প্রতিবন্ধী।” তিনি আরও বলেন, “১৯৭৫, ১৯৯৭ সালে যেমন লুটপাট হয়েছে, ২০০৮ সালের মহালুটপাট তার সব রেকর্ড ভেঙেছে। ঐ সময় প্রতিবন্ধীদের উন্নয়নে কেউ এগিয়ে আসেনি, বরং তাদের বরাদ্দের অর্থ ভাগবাটোয়ারা করে নিয়েছে দুর্নীতিবাজরা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমান। সঞ্চালনা করেন শ্রী দুলাল চৌহান ও মো: মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, উপজেলা বিএনপি নেতা খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, হিডস্ বাংলাদেশের পরিচালক আনোয়ার হোসেন, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন ও আফাজ উদ্দিন মোল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডা. বাচ্চুর মন্তব্য: “দুর্নীতিবাজরাই দেশের প্রকৃত প্রতিবন্ধী”

“যারা দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায়, তারাই প্রকৃত প্রতিবন্ধী: ডা. বাচ্চু”

আপডেট সময় : ০৯:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫