চট্টগ্রাম ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

১২০ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল সমবায় প্রতিষ্ঠানে ৫ সদস্যের অন্তর্বতী কমিটি গঠন

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ১২:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া, কক্সবাজার | ২৩ এপ্রিল ২০২৬ :
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জনকল্যাণমূলক প্রতিষ্ঠান “রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড”-এর জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) কক্সবাজার জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

সমিতিটি দীর্ঘদিন ধরে প্রায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল ও জীবিকার অন্যতম প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুমোদিত কমিটিতে শহীদুল ইসলাম লিটনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া সদস্য (পরিচালক) হিসেবে রয়েছেন আবু জাফর, মোঃ শামসুল আলম, জয়নাল আবেদীন ও নুর কামাল।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ আদেশ জারির তারিখ থেকে সর্বোচ্চ ১২০ কার্যদিবস পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০০২-২০১৩) এবং সমবায় বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই অন্তর্বতী কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভূমিহীন সদস্যদের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১২০ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল সমবায় প্রতিষ্ঠানে ৫ সদস্যের অন্তর্বতী কমিটি গঠন

আপডেট সময় : ১২:২৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬