চট্টগ্রাম ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লাটেঙ্গা মাঠে তিনদিনব্যাপী আয়োজন, দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি

কোটালিপাড়ায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও ঘোড় দৌড় শুরু, হাজারো মানুষের ঢল

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কোটালিপাড়া, গোপালগঞ্জ | ২২ এপ্রিল ২০২৬ :
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও ঘোড় দৌড় প্রতিযোগিতা। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে আয়োজিত এই তিনদিনব্যাপী মেলায় ভিড় জমিয়েছেন হাজারো নারী-পুরুষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের শতাধিক দোকান এবং বিনোদনের নানা আয়োজন। গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করছেন বিভিন্ন জেলার দর্শনার্থীরা।

প্রথম ও দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ঘোড় দৌড় প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ঘোড়াগুলো অংশ নেয়। মাঠের দুই পাশে দাঁড়িয়ে দর্শনার্থীরা ঘোড়ার সওয়ারিদের উৎসাহ প্রদান করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

মেলা প্রাঙ্গণে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজন উপভোগ করছেন।

মেলা আয়োজক কমিটি জানিয়েছে, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই এ ধরনের আয়োজন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ঘোড় দৌড় আয়োজন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটালিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এবং ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমদাদুল হক।

এই আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি গ্রামীণ উৎসবের আবহকে আরও সমৃদ্ধ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লাটেঙ্গা মাঠে তিনদিনব্যাপী আয়োজন, দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি

কোটালিপাড়ায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও ঘোড় দৌড় শুরু, হাজারো মানুষের ঢল

আপডেট সময় : ১২:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬