চট্টগ্রাম ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মব হামলার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতি

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, নিরাপদ কর্মপরিবেশের দাবি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ২১ এপ্রিল ২০২৬:
মব সৃষ্টি করে হামলার প্রতিবাদ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। একই দাবিতে সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধন করেন তারা। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মব সৃষ্টি করে হেনস্তা করা হয়। এরপর সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসকও একই ধরনের ঘটনার শিকার হন।

এই ঘটনাগুলোর প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন বলে জানান। পাশাপাশি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির বলেন, হাসপাতালের অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যেই বারবার হামলার শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিতসহ ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। তারা হাসপাতাল পরিচালকের কাছে দাবি জানিয়েছে, যা যৌক্তিক বলে মনে করছে কর্তৃপক্ষ। দাবি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা চালু রাখার চেষ্টা করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মব হামলার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতি

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, নিরাপদ কর্মপরিবেশের দাবি

আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬