চট্টগ্রাম ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফি পরিশোধ করেও এডমিট কার্ড না পাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী

কিশোরগঞ্জে স্কুলের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ, ইউএনওকে লিখিত আবেদন

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

করিমগঞ্জ, কিশোরগঞ্জ | ২১ এপ্রিল ২০২৬:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় স্কুল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে এক এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসান যথাযথভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন এবং নির্ধারিত সব ফি পরিশোধ করলেও তাকে এডমিট কার্ড দেওয়া হয়নি। ফলে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে তিনি চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগে বলা হয়, বিষয়টি একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং বিষয়টি উপেক্ষা করায় তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে তার মৌলিক শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে এডমিট কার্ড প্রদান নিশ্চিত করার জন্য করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে বালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তবে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছে বলে তাকে জানানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ফি পরিশোধ করেও এডমিট কার্ড না পাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী

কিশোরগঞ্জে স্কুলের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ, ইউএনওকে লিখিত আবেদন

আপডেট সময় : ১১:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬