চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জমি দখল নিয়ে সংঘর্ষ, দেশীয় অস্ত্রে হামলা—চট্টগ্রামের পটিয়ায় নিহত ব্যবসায়ী আবুল কাসেম

পটিয়ায় জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় ব্যবসায়ী নিহত, ৫ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৯:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত হয়ে পাঁচ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে প্রাণ হারালেন ব্যবসায়ী আবুল কাসেম সওদাগর (৫৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল কাসেম ও তার তিন ভাইয়ের সঙ্গে তাদের চাচাতো ভাইদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইবরাহীম ওরফে বেহালাসের ছেলে ইকবালের নেতৃত্বে ইস্কান্দার, সুজন, তাহেরসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও বিশেষ ধরনের হাতুড়ি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় আবুল কাসেম ও তার দুই ভাই গুরুতর আহত হন। তাদের দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। সেখানে আবুল কাসেমকে আইসিইউতে ভর্তি করা হয়। টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ২০ এপ্রিল ভোর ৫টার দিকে তিনি মারা যান।

নিহত আবুল কাসেম পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়ির মরহুম আইয়ুব আলীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

নিহতের জামাতা হাবিবউল্লাহ আদনাব অভিযোগ করে বলেন, “জমি দখল ঠেকাতে গিয়ে পরিকল্পিতভাবে আমার শ্বশুরকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জিয়া জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

আবুল কাসেমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি দখল নিয়ে সংঘর্ষ, দেশীয় অস্ত্রে হামলা—চট্টগ্রামের পটিয়ায় নিহত ব্যবসায়ী আবুল কাসেম

পটিয়ায় জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলায় ব্যবসায়ী নিহত, ৫ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই

আপডেট সময় : ০৯:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬