চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শিশুর চিৎকারে ধরা পড়ে অভিযুক্ত, ক্ষুব্ধ জনতার হামলার পর পুলিশের হেফাজতে

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর অভিযুক্ত পুলিশের হাতে

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

নরসিংদীর বালুসাইর এলাকায় শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে জনতার কাছ থেকে উদ্ধার করছে পুলিশ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী, ১৯ এপ্রিল ২০২৬: নরসিংদীর মাধবদী উপজেলার বালুসাইর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ওই শিশু প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত প্রতিবেশী আবুল কালাম তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করে। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং তার বাড়িতে ভাঙচুর চালায়।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

আটক আবুল কালাম বালুসাইর এলাকার মৃত হালিম মাস্টারের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মিছিল করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, “৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিশুর চিৎকারে ধরা পড়ে অভিযুক্ত, ক্ষুব্ধ জনতার হামলার পর পুলিশের হেফাজতে

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর অভিযুক্ত পুলিশের হাতে

আপডেট সময় : ১১:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬