চট্টগ্রাম ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়ায় ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৪৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

পটিয়ায় ৪৫ হাজার শিশুকে লক্ষ্য করে হাম টিকাদান ক্যাম্পেইন শুরু ২০২৬

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

পটিয়ায় ২০২৬ সালের হাম টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম), ১৯ এপ্রিল ২০২৬: চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে হাম (মিজলস) টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৪৫ হাজার শিশুকে এক ডোজ করে টিকা প্রদান করা হবে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

তিনি জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে মোট ৪৪ হাজার ৮৫৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ হাজার ৩৪২ জন শিশুকে টিকা দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৭টি সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়, ৬৪টি কিন্ডারগার্টেন এবং ১০১টি ইবতেদায়ী ও নুরানী মাদ্রাসা।

এছাড়া কমিউনিটি ও বাড়ি পর্যায়ে আরও ৩৯ হাজার ৫১২ জন শিশুকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব।

টিকাদান কার্যক্রম সহজ করতে উপজেলার প্রতিটি ইউনিয়নকে ৩টি ওয়ার্ডে এবং প্রতিটি ওয়ার্ডকে ৮টি কেন্দ্রে ভাগ করা হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার প্রতিটি মসজিদে জুমার নামাজের সময় ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের টিকাদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়ায় ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৪৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

পটিয়ায় ৪৫ হাজার শিশুকে লক্ষ্য করে হাম টিকাদান ক্যাম্পেইন শুরু ২০২৬

আপডেট সময় : ০৭:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬