চট্টগ্রাম ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

চাঁদগাঁওয়ে জুমার নামাজের পর সমাবেশ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান

চট্টগ্রামে রাজনৈতিক নড়াচড়া, বিক্ষোভ মিছিল ঘিরে নতুন প্রশ্ন

মোঃ রাকিবুল হাসান, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৫:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীতে জুমার নামাজ-পরবর্তী সময়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ধীরে ধীরে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ার কারণে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

(১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে নগরীর চাঁদগাঁও থানাধীন কুয়াইশ রোড সংলগ্ন এভারকেয়ার হাসপাতাল এলাকার আশপাশে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। পরে তারা সম্মিলিতভাবে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে কুয়াইশ রোডের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশগ্রহণকারীদের একটি বড় অংশের মাথায় লাল টুপি দেখা যায়। এই লাল টুপি অতীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দীন চৌধুরীর অনুসারীদের মধ্যে একটি পরিচিত প্রতীক হিসেবে ব্যবহৃত হতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা এবং ছোট ছোট কর্মসূচির মাধ্যমে এই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাঁদগাঁওয়ে জুমার নামাজের পর সমাবেশ, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে স্লোগান

চট্টগ্রামে রাজনৈতিক নড়াচড়া, বিক্ষোভ মিছিল ঘিরে নতুন প্রশ্ন

আপডেট সময় : ০৫:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬