চট্টগ্রাম ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

লামার মিনঝিরি এলাকায় রিসোর্ট ভ্রমণে গিয়ে মাতামুহুরী নদীতে প্রাণ হারালেন তরুণ পর্যটক

মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ উদ্ধার অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত পর্যটকের নাম আবদুল ওয়াদুদ সায়েম (২১)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড থেকে ছয়জনের একটি পর্যটক দল লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি এলাকায় অবস্থিত ‘মিনঝিরি হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে ওঠেন। সেখানে পৌঁছানোর পর তারা পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসলে নামেন।

গোসলের সময় একপর্যায়ে নদীর গভীর অংশে গিয়ে নিখোঁজ হন ওয়াদুদ সায়েম। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানানো হলে লামা ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর অবশেষে সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লামার মিনঝিরি এলাকায় রিসোর্ট ভ্রমণে গিয়ে মাতামুহুরী নদীতে প্রাণ হারালেন তরুণ পর্যটক

মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬