চট্টগ্রাম ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

বরেন্দ্র অঞ্চলে সেচ, কৃষি ও পরিবেশ উন্নয়নে বিএমডিএ’র যুগান্তকারী ভূমিকা

খরা থেকে সমৃদ্ধিতে বরেন্দ্র অঞ্চল: বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রমে সাফল্য

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরবঙ্গের কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি এই সংস্থাটির সঙ্গে বর্তমানে প্রায় ১৫ লাখের বেশি কৃষক পরিবার সরাসরি উপকৃত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাপাহার উপজেলার বড় মির্জাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার (৭০) জানান, উত্তরাঞ্চলের কৃষি উৎপাদনে বিএমডিএ যুগান্তকারী পরিবর্তন এনেছে। তার মতে, প্রতিষ্ঠানটি সেচ ব্যবস্থা, গভীর নলকূপ, খাল খনন, সুপেয় পানি সরবরাহ এবং সোলার প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

তিনি আরও বলেন, “এক সময়ের শুষ্ক ও অনুর্বর বরেন্দ্র অঞ্চল আজ দেশের অন্যতম খাদ্য ভাণ্ডারে পরিণত হয়েছে বিএমডিএ’র কার্যক্রমের কারণে।”

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহর গ্রামের মো. মামুন সরকার বলেন, পানির সঠিক ব্যবস্থাপনায় বিএমডিএর বিকল্প নেই। তাদের অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নাচোল উপজেলার নেজামপুরের বাসিন্দা আব্দুল আওয়াল জানান, বিএমডিএ’র সরবরাহ করা পানি কৃষি ও দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠেছে।

বিএমডিএ’র অর্জন ও পরিসংখ্যানে চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন কার্যালয় সূত্রে জানা যায়, বিএমডিএ বরেন্দ্র অঞ্চলে প্রায় ১৬৩৯টি ফোর্স মোড পাম্প স্থাপন করেছে। এর ফলে প্রায় ৬২,০০০ হেক্টর জমিতে তিন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে এবং প্রায় ১,৩২,০০০ কৃষক পরিবার উপকৃত হচ্ছে।

এছাড়া নদী ও খালের পানি ব্যবহারের জন্য ৮৮টি এলএলপি পাম্প স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া হচ্ছে এবং প্রায় ১২,০০০ পরিবার উপকৃত হচ্ছে।

প্রতিবছর বিএমডিএ’র সেচ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৬,৫০,০০০ মেট্রিক টন ফসল উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ১৬২৫ কোটি টাকা।

কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংস্থাটি পরিবেশ রক্ষায় প্রায় ১.৫০ কোটি গাছ রোপণ, ১০৯১টি পুকুর পুনঃখনন এবং ২.৩০ কিলোমিটার খাল পুনঃখনন করেছে।

এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় ১৪০০ কিলোমিটার বারিড পাইপলাইন ও ১৮৬ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনায় বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ জানান, মহানন্দা নদীর পানি ব্যবহারের মাধ্যমে সেচ সম্প্রসারণে দুটি বড় প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪২৬ কোটি টাকা।

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৮,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএমডিএ’র ধারাবাহিক কার্যক্রমের ফলে উত্তরবঙ্গের কৃষি অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং খাদ্য নিরাপত্তায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে স্থানীয়রা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বরেন্দ্র অঞ্চলে সেচ, কৃষি ও পরিবেশ উন্নয়নে বিএমডিএ’র যুগান্তকারী ভূমিকা

খরা থেকে সমৃদ্ধিতে বরেন্দ্র অঞ্চল: বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রমে সাফল্য

আপডেট সময় : ০৫:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬