চট্টগ্রাম ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধর্মপ্রাণ মুসল্লিদের দান-সদকায় নির্মিত হবে ৪৮০০ বর্গফুটের আধুনিক মসজিদ

ধুনটে শ্যামবাড়ী মাদরাসায় ৪ তলা আধুনিক মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ব্যয় ধরা হয়েছে ২.১৬ কোটি টাকা

আশরাফুদ্দীন আল আজাদ,ধূনট উপজেলা প্রতিনিধি, বগুড়া, রাজশাহী
  • আপডেট সময় : ১১:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ী দারুল হুদা কওমীয়া হাফিজিয়া মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একটি আধুনিক মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা কেএম সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোঃ মজনু আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার মঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী।
মসজিদ নির্মাণ সম্পর্কে মাওলানা কেএম সুলতান মাহমুদ জানান, প্রায় ৮০×৬০ ফুট আয়তনের (৪,৮০০ বর্গফুট) এই মসজিদ নির্মাণে আনুমানিক ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের দান-সদকার অর্থে পুরো নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ওলামায়ে কেরাম, মাদরাসার পরিচালনা কমিটি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রধান মেহমান মুফতি আতাউল্লাহ নিজামী ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ধর্মপ্রাণ মুসল্লিদের দান-সদকায় নির্মিত হবে ৪৮০০ বর্গফুটের আধুনিক মসজিদ

ধুনটে শ্যামবাড়ী মাদরাসায় ৪ তলা আধুনিক মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, ব্যয় ধরা হয়েছে ২.১৬ কোটি টাকা

আপডেট সময় : ১১:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬