চট্টগ্রাম ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ছয় মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় ভোগান্তি — ডেঙ্গু ও চর্মরোগে আক্রান্ত অনেক বাসিন্দা

ছয় মাস পানির নিচে কুমারভোগের মানুষ: প্রশাসনের সহায়তার অপেক্ষায়

শেখ মোঃ লিখন, লৌহজং প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার টানা ছয় মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সরজমিনে ঘুরে দেখা যায়, কুমারভোগের ঘরবাড়ি, আঙিনা ও চলাচলের পথজুড়ে হাঁটুসমান পানি জমে আছে। এতে করে শিশু ও বৃদ্ধসহ অনেকে চর্মরোগ, ঘা, চুলকানি, ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা জলিল তালুকদার বলেন, “ছয়–সাত মাস আমরা পানিবন্দী থাকি। বৃষ্টি নামলেই জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেন করানোর মতো অবস্থা থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো সহায়তা এখনো পাইনি। গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

একই এলাকার গৃহবধূ সোনিয়া বেগম জানান, “সারাক্ষণ পানিতে থাকতে হয়। ছোট বাচ্চাগুলো সবসময় পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে। মাঝে মাঝে ঘরের ভেতর সাপও দেখা যায়।”

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান খান বলেন, “প্রতিবছর বর্ষার সময় পানি ঘরে ঢুকে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সরজমিনে এসে দেখতেন, তাহলে বুঝতে পারতেন মানুষ কতটা কষ্টে আছে।” তিনি আরও জানান, জলাবদ্ধতার কারণে ডেঙ্গু মশার বিস্তার ভয়াবহভাবে বেড়েছে।

এ বিষয়ে জানতে কুমারভোগ ইউনিয়ন পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না।”

অন্যদিকে ৪-৫-৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা বেগম জানান, “আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। দু’দিন ধরে ড্রেন পরিষ্কার করা হচ্ছে।”

ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না নিলে কুমারভোগের এই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করবে এবং জনস্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছয় মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় ভোগান্তি — ডেঙ্গু ও চর্মরোগে আক্রান্ত অনেক বাসিন্দা

ছয় মাস পানির নিচে কুমারভোগের মানুষ: প্রশাসনের সহায়তার অপেক্ষায়

আপডেট সময় : ১০:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫