চট্টগ্রাম ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন

বাকলিয়ায় নৃশংস হামলা: ছাত্রদল কর্মী মিনহাজের কব্জি বিচ্ছিন্ন, চমেক থেকে ঢাকায় রেফার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ট্টগ্রামের বাকলিয়া এলাকায় আবারও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতা, ইভটিজিং ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে কোতোয়ালি থানাধীন মাস্টারপুল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত যুবকের নাম মোঃ মিনহাজ (৩০)। তিনি চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ডের বৌ বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মাস্টারপুল এলাকার রাফি ভিলা সংলগ্ন মাষ্টার এন্টারপ্রাইজ (এনজিএস সিমেন্ট দোকান)-এর সামনে পৌঁছালে একই এলাকার অপু, সবুজ ও এঞ্জেলসহ কয়েকজন তাকে পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনহাজের ডান হাতের কব্জি (বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি চার আঙুল) বিচ্ছিন্ন করে ফেলে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ লেগেই আছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিস্তারিত তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন

বাকলিয়ায় নৃশংস হামলা: ছাত্রদল কর্মী মিনহাজের কব্জি বিচ্ছিন্ন, চমেক থেকে ঢাকায় রেফার

আপডেট সময় : ১১:০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬