চট্টগ্রাম ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুচিন্দা খাড়ির পানিপ্রবাহ বাধাগ্রস্ত, বর্ষায় প্লাবিত হওয়ার শঙ্কায় এলাকাবাসী

সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, হুমকিতে ৮ গ্রাম

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার-পত্নীতলা সীমান্তের কুচিন্দা খাড়ি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের নাকের ডগার ওপর এই দখল কার্যক্রম চললেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সাপাহার-আগ্রাদ্বিগুণ সড়কের কুচিন্দা ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে সরকারি খাড়ির জায়গা দখল করে কনক্রিটের পিলার ও ঢালাই দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে খাড়ির স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই খাড়িটি দিয়ে সাপাহার ও পত্নীতলা উপজেলার বৃষ্টির পানি ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল প্রবাহিত হয়। কিন্তু বর্তমানে দখল ও অবৈধ নির্মাণের কারণে পানির গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে অন্তত ৭-৮টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষক মো. রহিম উদ্দিন বলেন, “এই খাড়িটা আমাদের এলাকার প্রাণ। বর্ষাকালে ভারতের পানি এবং স্থানীয় বৃষ্টির পানি এই পথ দিয়েই নেমে যায়। এখন যদি খাড়ি বন্ধ করে স্থাপনা তৈরি করা হয়, তাহলে আমাদের আবাদি জমি এবং বসতবাড়ি পানির নিচে তলিয়ে যাবে।”

আরেক বাসিন্দা মো. আব্দুল জলিল বলেন, “সরকারি জায়গা দখল করে প্রকাশ্যে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। প্রভাবশালীরা খালের ওপর কনক্রিট ঢালাই দিচ্ছে, অথচ প্রশাসনের কোনো নজরদারি নেই। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি হবে।”

এদিকে, খাড়ি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরা বাধার মুখে পড়েন। সাপাহার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীনের সঙ্গে দখলকারী ব্যক্তি অশালীন আচরণ করেন এবং তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ঘটনার নিন্দা জানিয়ে সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার বলেন, “সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দখলদারদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি খাড়ি দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করার আহ্বান জানাই।”

এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ বলেন, “সরকারি খাড়ি দখল করে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। আমরা বিষয়টি জেনেছি এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ নির্মাণ বন্ধ করে খাড়ির সীমানা নির্ধারণ এবং সরকারি জমি উদ্ধার করা হোক, যাতে আসন্ন বর্ষা মৌসুমে কৃষিজমি ও জনবসতি রক্ষা পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুচিন্দা খাড়ির পানিপ্রবাহ বাধাগ্রস্ত, বর্ষায় প্লাবিত হওয়ার শঙ্কায় এলাকাবাসী

সাপাহারে সরকারি খাড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, হুমকিতে ৮ গ্রাম

আপডেট সময় : ০৬:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬