চট্টগ্রাম ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগে হাতেনাতে ধরা পড়ে জনতার ক্ষোভের মুখে যুবক

ফরিদপুরের সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে দিল এলাকাবাসী

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জুনায়েদ ওরফে জুনা (১৮) ওই গ্রামের সামাদ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে কয়েকজন বহিরাগত ব্যক্তির কাছে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়েন তিনি। পরে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে প্রকাশ্যে মাথার চুল কেটে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জুনায়েদ নিজের ভুল স্বীকার করে পুনরায় এমন কাজে জড়াবেন না বলে উপস্থিতদের আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগে হাতেনাতে ধরা পড়ে জনতার ক্ষোভের মুখে যুবক

ফরিদপুরের সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে দিল এলাকাবাসী

আপডেট সময় : ০৫:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬